
৩ দিনের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস (১৭-১৯ ফেব্রুয়ারি ২০২৪)
১৭ ফেব্রুয়ারি
দিনের বেলা: দেশের আকাশ মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের সর্বোচ্চ গড় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে সকালের দিকে কুয়াশা বেল্টের সম্ভাবনা রয়েছে, যা বেলা বাড়ার সাথে সাথে দ্রুত পরিষ্কার হয়ে যেতে পারে। দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
রাতের বেলা: রংপুর ও রাজশাহী বিভাগে শেষ রাতের দিকে কুয়াশা বেল্টের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা নেই।
তাপমাত্রা: দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম বিভাগে ৩২°C-এর কাছাকাছি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঞ্চগড়ে ১৩°C-এর কাছাকাছি।
অন্যান্য: মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
১৮ ফেব্রুয়ারি
দিনের বেলা: আগের দিনের অনুরূপ দেশের আকাশ মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের গড় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
রাতের বেলা: রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আকাশ মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
তাপমাত্রা: দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম অথবা বরিশাল বিভাগে ৩১°C-এর কাছাকাছি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঞ্চগড়ে ১২°C-এর কাছাকাছি।
অন্যান্য: মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
১৯ ফেব্রুয়ারি
দিনের বেলা: আগের দিনের অনুরূপ দেশের আকাশ মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। সকালের দিকে দেশের উপকূলীয় এলাকায় ও রংপুর রাজশাহী বিভাগের কিছু অংশে কুয়াশা বেল্টের সম্ভাবনা রয়েছে, যা বেলা বাড়ার সাথে সাথে দ্রুত পরিষ্কার হয়ে যেতে পারে। দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
রাতের বেলা: আকাশ মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। শেষ রাতে দেশের উপকূলীয় এলাকায় ও রংপুর রাজশাহী বিভাগের কিছু অংশে কুয়াশা বেল্টের সম্ভাবনা রয়েছে
তাপমাত্রা: দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম, বরিশাল অথবা খুলনা বিভগে ৩২°C-এর কাছাকাছি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঞ্চগড়ে ১১°C-এর কাছাকাছি।
অন্যান্য: মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে
বিশেষ দ্রষ্টব্য:
আরো বিস্তারিত পূর্বাভাস আমাদের অন্য ওয়েবসাইটে (https://www.bwotweather.com/) দেওয়া হইয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস পরিবর্তনশীল, তাই সর্বশেষ আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটটি নিয়মিত দেখুন।
আরও তথ্য: আমাদের অন্য ওয়েবসাইট: https://www.bwotweather.com/
BWOT-এর ফেসবুক পেজ: https://www.facebook.com/bwotweather.org
