টার্মস অ্যান্ড কন্ডিশনস (সেবা সম্পর্কিত শর্তাবলী)

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (BWOT) এর পক্ষ থেকে প্রদত্ত আবহাওয়া সেবাগুলো গ্রহণের পূর্বে অনুগ্রহ করে নিম্নোক্ত শর্তাবলী সতর্কতার সাথে পড়ে দেখুন। সেবা গ্রহণের মাধ্যমে আপনি এসব শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।


১। সেবার ধরন ও মূল্য

আমাদের দুটি ক্যাটাগরির আবহাওয়া সেবা রয়েছে:

ক্যাটাগরি-১: প্রিমিয়াম প্রকল্প ভিত্তিক আবহাওয়া সেবা

(ব্যবসা, কৃষি, ইটভাটা, কনস্ট্রাকশন, মাছ ধরা প্রভৃতির জন্য)

  • মাসিক ফি: ১০০০ টাকা (ভ্যাটসহ ১০৫০ টাকা)

  • ত্রৈমাসিক ফি: ২৮৫০ টাকা (ভ্যাটসহ ৩০০০ টাকা)

  • ষান্মাসিক ফি: ৫২২৫ টাকা (ভ্যাটসহ ৫৫০০ টাকা)

ক্যাটাগরি-২: স্বল্পমূল্যে GPS ভিত্তিক আবহাওয়া তথ্যসেবা

(ব্যক্তিগত কৃষি/ব্যবসা/দিনমজুর ভিত্তিক কাজের জন্য)

  • মাসিক ফি: ৩০০ টাকা (ভ্যাটসহ ৩১৫ টাকা)

  • ত্রৈমাসিক ফি: ৮৫৫ টাকা (ভ্যাটসহ ৯০০ টাকা)

  • ষান্মাসিক ফি: ১৭১০ টাকা (ভ্যাটসহ ১৮০০ টাকা)


২। সেবা কার্যকর হওয়ার সময়সীমা

  • পেমেন্ট সম্পন্ন হওয়ার পরপরই সেবা কার্যকর হবে।

  • সেবা মেয়াদ শেষে সেবাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

  • পরবর্তী মেয়াদে সেবা পেতে নতুনভাবে সাবস্ক্রিপশন ফি প্রদান করতে হবে।


৩। মূল্য ফেরত ও পণ্য ফেরত নীতি

  • কোন অবস্থাতেই সাবস্ক্রিপশন ফি ফেরতযোগ্য নয়।

  • এই সেবা একটি ডিজিটাল, অ-ফিজিক্যাল সার্ভিস হওয়ায় পণ্য ফেরতের কোনো সুযোগ নেই।


৪। তথ্য প্রদান ও যোগাযোগ

  • সেবা গ্রহণকারীকে অবশ্যই সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে।

  • প্রিমিয়াম সেবার ক্ষেত্রে BWOT থেকে কলের মাধ্যমে পূর্বাভাস জানানো হবে।

  • স্বল্পমূল্য সেবার ক্ষেত্রে গ্রাহককে নিজ উদ্যোগে সময়মত BWOT-এ কল করে তথ্য সংগ্রহ করতে হবে।

  • BWOT পক্ষ থেকে কল না পাওয়া গেলে, গ্রাহককে অবগত হয়েই যোগাযোগ করতে হবে।


৫। সতর্কতা ও দায়বদ্ধতা

  • অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ (যেমন: বজ্রপাত, ঘূর্ণিঝড়, টর্নেডো ইত্যাদি)-এর ফলে ক্ষয়ক্ষতির জন্য BWOT কোনো দায় বহন করবে না।

  • চুক্তি আইন ১৮৭২ এর ধারা ৩২ ও ৫৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি ২(২৪) অনুযায়ী এই দায়মুক্তির ভিত্তি প্রযোজ্য।

  • সতর্কবার্তা শতভাগ না মিললেও, সতর্কতা গ্রহণ করলে প্রায় ৮০% ক্ষেত্রে ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব।


৬। বিক্রয়োত্তর সেবা

  • ডিজিটাল সেবা হওয়ার কারণে কোনো আলাদা বিক্রয়োত্তর সেবা প্রযোজ্য নয়।

  • তবে সাবস্ক্রিপশন মেয়াদের মধ্যে কোনো কারিগরি সমস্যা হলে তা সমাধানে আমাদের প্রতিনিধি সহায়তা করবে।


৭। ইনসুরেন্স

  • এই সেবার আওতায় কোনো ধরনের ইনসুরেন্স সুবিধা নেই


৮। অন্যান্য

  • সেবা চলাকালীন BWOT প্রয়োজন অনুসারে সময়সূচি বা পূর্বাভাস পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে।

  • BWOT এর অনুমতি ছাড়া এই সেবার তথ্য পুনরায় প্রকাশ, বাণিজ্যিক ব্যবহার বা বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ।


আপনি আমাদের এই আবহাওয়া সেবা গ্রহণ করে সম্মত হচ্ছেন উপরোক্ত সকল শর্তাবলীতে। এই শর্তাবলী সময়ের সাথে আপডেট হতে পারে, এবং সর্বশেষ আপডেট আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।


বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (BWOT)
Office Address: Bardia, Naragati, Narail
Website: bwotweather.com
Contact: 01335703038
Email: [email protected]