
আজকের সর্বশেষ পূর্বাভাস (১৪ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার)- ২৪ ঘন্টায় যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা । ১৪ ই ফেব্রুয়ারি ২০২৪
বিভাগীয় পূর্বাভাসের সময়সীমাঃ ১৪ তারিখ সন্ধ্যা ৬টা হতে ১৫ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত
ঢাকা: আংশিক মেঘলা থেকে মূলত মেঘলা আকাশ থাকতে পারে। আজ রাতের বেলায় মেঘ ক্রমশ বৃদ্ধি পাবে। বৃষ্টির সম্ভাবনা কম, হলেও ছিটেফোঁটা।
চট্টগ্রাম: আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই।
সিলেট: আংশিক মেঘলা থেকে মূলত মেঘলা আকাশ থাকতে পারে। আজ রাতের বেলায় মেঘ ক্রমশ বৃদ্ধি পাবে। বৃষ্টির সম্ভাবনা কম, হলেও ছিটেফোঁটা।
রাজশাহী: আকাশ মেঘলা ও পর্যায়ক্রমে মেঘ তৈরির প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে। রাতের বেলায় মেঘ ক্রমশ অনেক বৃদ্ধি পাবে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ রাজশাহী কুষ্টিয়া নাটোর মেহেরপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা ও অন্যত্র হালকা বা গুড়ি গুড়ি।
রংপুরঃ আকাশ মেঘলা ও পর্যায়ক্রমে মেঘ বৃদ্ধি পেতে পারে। রাতের বেলায় মেঘ ক্রমশ বেশ বৃদ্ধি পাবে। রংপুর বিভাগের অনেক এলাকায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে।
বরিশাল: আংশিক মেঘলা থেকে মূলত মেঘলা আকাশ থাকতে পারে। আজ রাতের বেলায় মেঘ ক্রমশ বৃদ্ধি পাবে। বৃষ্টির সম্ভাবনা নেই।
খুলনা: আংশিক মেঘলা থেকে মূলত মেঘলা আকাশ থাকতে পারে। আজ রাতের বেলায় মেঘ ক্রমশ বৃদ্ধি পাবে। খুলনা বিভাগের ঝিনাইদহ হতে উত্তরের জেলা সমূহে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে।
ময়মনসিংহ: আংশিক মেঘলা থেকে মূলত মেঘলা আকাশ থাকতে পারে। আজ রাতের বেলায় মেঘ ক্রমশ বৃদ্ধি পাবে। কিছু কিছু এলাকায় ছিটেফোঁটা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা।
বিস্তারিত দেখুনঃ https://www.bwotweather.com/
এই পূর্বাভাস পরিবর্তন হতে পারে। সর্বশেষ আপডেটের জন্য BWOT-এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজটি নিয়মিত দেখুন।
