আগামী ৩ দিনের বৃষ্টিপাতের আপডেট । কবে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে?

দেশে বর্তমানে কোন বৃষ্টিবলয় চালু নেই। আগামী তিনদিনেও উল্লেখযোগ্য কোন বৃষ্টি বলয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বৃষ্টি  বলয় না থাকলেও দেশের কিছু নির্দিষ্ট স্থানে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।  আবার দেশের কিছু নির্দিষ্ট স্থানে বৃষ্টিপাত উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই তিন দিনে দেশের কোন স্থানে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে, কেমন হতে পারে এবং কোন স্থানে হ্রাস পেতে পারে?

বৃষ্টি বলয় রিমঝিম ২ বিদায় নেওয়ার সাথে সাথে গত ৪/৫ তারিখ থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ব্যাপক হ্রাস পেতে দেখা যায়।  যা এখনো অব্যাহত রয়েছে।  এক্ষেত্রে  গত ৫ তারিখ থেকে এখন পর্যন্ত বেশিরভাগ স্থানে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টিপাত হয়েছে।  যা বর্ষাকালের অনুপাতে উল্লেখযোগ্য নয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক , আগামী তিন দিনে দেশের কোন কোন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


৯ জুলাইঃ এই দিনে দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বেশ কম থাকতে পারে।  তথাপি কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন, খুলনা বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ সিলেট রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায়। এক্ষেত্রে বেশিরভাগ এলাকাই বৃষ্টিহীন থাকতে পারে। তবে ব্যতিক্রম ঘটতে পারে রাতের দিকে। মূলত রাত থেকেই দেশের উত্তরে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করতে পারে।  এতে দিবাগত রাত হতে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে।  সবচেয়ে বেশি হতে পারে রংপুর বিভাগে। 


১০ জুলাইঃ এই দিনেও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত কিছু বৃষ্টিপাত থাকতে পারে। তবে উত্তরাঞ্চলের ক্ষেত্রে ব্যতিক্রম। উত্তরাঞ্চলে মূলত বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বেশি থাকতে পারে। মূলত রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের ভিতরেই এই প্রবণতা বেশি লক্ষ্য করা যেতে পারে। এ সময় এই তিন বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।  এবং অন্যত্র বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে। সেইসাথে দেশের দক্ষিনের কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হতে পারে।


১১ জুলাইঃ এই দিনেও দেশে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত থাকতে পারে।  তবে  পশ্চিম অংশে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পেতে পারে। এতে আগের দিন গুলোর মত রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত বেশি থাকতে পারে এবং রাজশাহী ও খুলনা বিভাগেও বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। তথাপি রংপুর রাজশাহী ও   ময়মনসিংহ বিভাগের অনেক এলাকা এবং রাজশাহী ও খুলনা বিভাগের  বেশকিছু এলাকা সেই সাথে দেশের অন্যত্র কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। এবং দেশের দক্ষিনের কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হতে পারে।


বৈশ্বিক আবহাওয়া মডেল গুলোর পূর্বাভাসও দেশে অনুরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করছে। এতে বেশিরভাগ আবহাওয়া মডেলই দেশের উত্তরে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। যা BWOT এর আপডেটের প্রায় অনুরূপ।

উল্লেখিত ৩দিনের আপডেটে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে।  দেশের অন্যত্র বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বেশি থাকায় সেখানে মাঝে মাঝেই মেঘলা পরিবেশ বিরাজ করতে পারে।

এই তিন দিনে দেশের বিভিন্ন স্থানে  ভ্যাপসা গরমের প্রবণতা থাকতে পারে। অনেক স্থানে বৃষ্টি হলেও তারপর পরপরই ভাবসা গরম বৃদ্ধি পেতে পারে। এবং বৃষ্টিহীন অঞ্চলে ভাপসা গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। 

বিশেষ দ্রষ্টব্যঃ  পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু এলাকায় কম/বেশি দেখালেও প্রাকৃতিক কারণে পরিবেশের তাৎক্ষণিক পরিবর্তনে দেশের যে কোন স্থানে বৃষ্টিপাত কম বা বেশি হতে পারে।  

*Disclaimer: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
©Bangladesh Weather Observation Team (BWOT) । Update:  08 July  2023, 8:50am BST

নিচে ইউরোপিয়ান আবহাওয়া মডেলের ৩ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস সংযোজন করা হলো